শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা শেষ না হলে সৌদি যেতে পারবেন না ছুটিতে থাকা প্রবাসীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

করোনা শেষ না হলে সৌদি যেতে পারবেন না ছুটিতে থাকা প্রবাসীরা
ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিতিতে ছুটিতে থাকা বিদেশি নাগরিকরা সৌদি আরবে আসতে পারবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

দেশটির পাসপোর্ট অধিদফতর (জাওয়াজাত) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সৌদির বাইরে থাকা প্রবাসীদের পুনরায় দেশটিতে প্রবেশে ভিসা পুনঃনবায়ন করার প্রক্রিয়াটি করোনভাইরাস মহামারীর সংকট শেষ হওয়ার পর চালু হবে।

জাওয়াজাত তাদের টুইটার অ্যাকাউন্টে এ তথ্যটি জানিয়েছে। বর্তমানে যারা সৌদির বাইরে থাকায় ভিসা শেষ হয়ে গেছে এমন বেশ কয়েকজন প্রবাসীর প্রশ্নের জবাবে তারা এ কথা বলেন।

সৌদির পাসপোর্ট অধিদফতর বলছে, এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা এলে আনুষ্ঠানিকভাবে তা তাদের অফিসিয়াল পেজে ঘোষণা করা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD