শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা সংক্রমণ পরবর্তী নতুন চিকিৎসা আবিষ্কার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

করোনা সংক্রমণ পরবর্তী একটি নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এ পদ্ধতিতে শরীরে করোনাভাইরাসের বংশবৃদ্ধি থামিয়ে দেওয়া যায়। করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পরের এই চিকিৎসা পদ্ধতিতে দারুন সফলতা মিলেছে।

এ সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয়েছে ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স’ জার্নালে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে তাঁরা এ চিকিৎসায় সফলতা পেয়েছেন। গবেষণায় বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত কিছু প্রাণীর শরীরে প্রোটিজ এনজাইমের একটি প্রতিরোধক হিসেবে জিসি ৩৭৬ নামক ওষুধ প্রয়োগ করা হয়। এতে প্রাণীগুলোর বেঁচে যাওয়ার হার ব্যাপকভাবে বেড়েছে এবং প্রাণীগুলোর ফুসফুসে ভাইরাসের পরিমাণও কমেছে।

জিসি ৩৭৬ হলো এক ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ, যা নির্বাচিত কিছু ভাইরাল এনজাইমের জন্য ভাইরাসের পুনরুৎপাদন বা বংশ বিস্তার থামিয়ে দেয়। বিজ্ঞানীদের মতে, আশ্চর্যজনক ব্যাপার হলো জিসি ৩৭৬ ওষুধটি করোনা ভাইরাসের বংশবৃদ্ধিও রোধ করতে পারে। গবেষক দলটি এক্ষেত্রে করোনা ভাইরাসের বিরুদ্ধে এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য ডিউট্রেশন নামক একটি টুলের সাহায্যে জিসি ৩৭৫ ওষুধের মডিফায়েড ভার্সন ব্যবহার করেছেন।

গবেষণার সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটির সহযোগী প্রফেসর ইয়ুনজিয়ং কিম বলেন, ‘করোনাভাইরাসে ভয়াবহভাবে আক্রান্ত বিড়ালকে চিকিৎসার জন্য আমরা প্রোটিজ প্রতিরোধক জিসি ৩৭৬ তৈরি করেছি। পশুর ওপর পরীক্ষা চালানোর জন্য ওষুধ হিসেবে এটি এখন বাণিজ্যিক পর্যায়ে উন্নয়নের কাজ চলছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর অনেক গবেষণা প্রতিষ্ঠান জানায় যে এই প্রতিরোধক করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য কার্যকর। এখন অনেকে করোনা চিকিৎসার জন্য প্রোটিজ প্রতিরোধক নিয়ে কাজ করছে।’

তবে মানব শরীরে এই চিকিৎসা কতটা কার্যকর হবে তা নিয়ে কিছু জানানো হয়নি নতুন এই গবেষণায়। গত বছর কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক গবেষণাপত্রে বলা হয়েছিল, কোভিড-১৯ আক্রান্ত বিড়ালের চিকিৎসায় জিসি ৩৭৬ ওষুধ সহায়ক হতে পারে। পাশাপাশি এটি মানুষের জন্যও উপকারী হতে পারে।

নেচার কমিউনিকেশন্স জার্নালে প্রকাশিত ওই গবেষণায় গবেষকরা উল্লেখ করেছিলেন, ‘মানব শরীরে করোনা সংক্রমণের চিকিৎসায় এই ওষুধ সম্ভাবনায় হতে পারে, কারণ প্রাণীর শরীরে ইতিমধ্যে এর সফলতা দেখা গেছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD