সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

করোনা সন্দেহে কিশোরকে ফেলে গেল বাঁশবাগানে! উদ্ধার করলেন ইউএনও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

বাঁশবাগানে ফেলে যাওয়া রাকিব শেখ (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাপ্তা খেলার মাঠ এলাকা থেকে ওই কিশোরকে উদ্ধার করেন তিনি।

এলাকার মানুষের ধারণা ওই যুবককে করোনার কারণে ফেলে যেতে পারে। রাকিব শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী কাওসার শেখের ছেলে। তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউএনও সাব্বির আহমেদ বলেন, চাপ্তা এলাকায় একটি বাঁশবাগানে কে বা কারা একটি ছেলেকে ফেলে গেছে। স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে মুঠোফোনে বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুঁটে যাই। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কিশোরটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদারের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত কিশোরের দেহে করোনা আছে কি না, তা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষা শেষে কিশোরের দেহে করোনা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD