শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কর্ণফুলীতে ট্যাংকারে আগুন, লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেল পরিবহনকারী একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ওই ট্যাংকার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিকেলের জেটিতে ‘এমটি ইরাবতী-১’ নামের ট্যাংকারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দরের একটি ও নৌবাহিনীর দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে যায়। এ ছাড়া কোরিয়ান ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ জানান, আশুগঞ্জ থেকে ওই জ্বালানি পণ্য নিয়ে আসে ট্যাংকারটি। কনডেনসেট খালাসের সময় সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ ট্যাংকারের ইঞ্জিনকক্ষে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তারপরই ট্যাংকারে আগুন ধরে যায়।

বন্দরের একটি ও নৌবাহিনীর দুটি উদ্ধারকারী জাহাজ এবং কোরিয়ান ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই ট্যাংকার থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD