কর্মসংস্থান ব্যাংকে সরাসরি নিয়োগযোগ্য ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য ১ এপ্রিল এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষায় মোট ১ হাজার ৬৪৯ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট ২২ এপ্রিল থেকে শুরু।
এই লিংকে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে।