বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

নীলফামারীতে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার সকাল ৭টার দিকে উত্তরা ইপিজেডসংলগ্ন সৈয়দপুর-নীলফামারী সড়কের কাজীরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— স্বপন কুমার (২৮) ও তার স্ত্রী সুমি রানী (২৩)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়ায়। নিহত স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র রায়ের ছেলে। তারা উত্তরা ইপিজেডের কোম্পানির শ্রমিক ছিলেন।

আহত সতীশ চন্দ্রও (৩০) ইপিজেডকর্মী বলে জানা গেছে।

আরও পড়ুন :স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ

উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে উত্তরা ইপিজেডসংলগ্ন সৈয়দপুর-নীলফামারী সড়কের কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।

নীলফামারী থানার তদন্ত কর্মকর্তা মাহমুদ-উন-নবী জানান, লাশ দুটি থানায় নেওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দুর্ঘটনার পর ট্রাক দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD