শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

কলকাতায় অভিষেক হচ্ছে নওশাবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে কাজী নওশাবার। মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। অনিক দত্ত পরিচালিত এই সিনেমাটি আসছে দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। নওশাবা দুই বছর আগে সিনেমাটিতে অভিনয় করেছিলেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে এর মোশন পোস্টার। সিনেমার গল্প নির্মিত হয়েছে ফেলুদাভক্তদের স্মৃতিচারণা ও ধাঁধার সূত্রে। মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। নওশাবাকে দেখা যাবে বাংলাদেশি এক তরুণীর চরিত্রে, যে কলকাতায় আসে নিজের শিকড় খুঁজতে এবং এক রহস্যময় ঘটনার ভেতরে জড়িয়ে পড়ে।

নওশাবা বলেন, ‘সিনেমায় গল্পটি অসাধারণ। দর্শক যে ধরনের গল্প সিনেমায় দেখতে চায় এটি তেমনই। আমার চরিত্রটা বাংলাদেশ থেকে আসা একজন মেয়ের। যে তার শিকড় খুঁজতে এসে একধরনের ধাঁধায় জড়িয়ে পড়ে। সে আর আবীরের চরিত্রটি ফেলুদার বড় ভক্ত। যদিও এটি গোয়েন্দা গল্প নয়, তবে সিনেমার প্রতিটি পরতে পরতে রয়েছে ফেলুদা ও সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানোর প্রয়াস।’

সিনেমাটিতে যুক্ত হওয়াকে ‘ম্যাজিক’ বলে উল্লেখ করেন নওশাবা। তাঁর ভাষায়, ‘একদিন হঠাৎ অনিক দা টেক্সট করেন। এরপর অডিশন দিয়ে নির্বাচিত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং শুরু করি। এতদিন পর সেই সিনেমা মুক্তি পাচ্ছে, তাও দুর্গাপূজার মতো একটা বড় উৎসবে– এটি দারুণ আনন্দের।’

এই সিনেমাটি তাঁর জীবনের এক বিশেষ অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে জানিয়ে নওশাবা বলেন, ‘আমার বাবা বেঁচে থাকতে স্বপ্ন দেখতেন আমি ভালো কাজ করব। তিনি ফেলুদার বড় ভক্ত ছিলেন। আমি বিশ্বাস করি, সিনেমাটি দেখে তিনি অনেক খুশি হতেন। আমার পরিবারও খুব আনন্দিত, কারণ অনেক দিন পর আমি বড়পর্দায় ভালো একটি চরিত্রে আসছি।’

সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমার মুক্তির সময় কলকাতায় যাওয়ার পরিকল্পনাও আছে তাঁর। হলে হলে ঘুরে দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার ইচ্ছা রয়েছে এই অভিনেত্রীর।

এদিকে, চলতি জুলাই মাসেই ‘কানাগলি’ নামের একটি ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে নওশাবাকে। এটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। এতে বেশ দর্শক সাড়াও পাচ্ছেন তিনি।

ওয়েব মাধ্যম, সিনেমায় কাজের পাশাপাশি মঞ্চেও সরব নওশাবা। তাঁর নাট্যদল ‘টুগেদার উই ক্যান’ নতুন নাটক মঞ্চস্থ করবে আগামী ৮ আগস্ট। এতে তাঁর নির্দেশনায় নাটকটিতে সারা বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন কিছু মানুষ অভিনয় করবেন বলে জানা গেছে। নাটকটিতে থাকবে বাঙালির ফেলে আসা ইতিহাস। থাকবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ৫২, ৭১, ৯০ এবং গত বছরের জুলাই অভ্যুত্থান। এমনটিই জানিয়েছেন নওশাবা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD