শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

কলকাতায় ‘অভাবে’ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পুরো পরিবারের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পুরো পরিবার।

বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের ৩ সদস্যই হাসপাতালে চিকিৎসাধীন।

রিজেন্ট পার্কের এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, রিজেন্ট পার্ক থানা এলাকার সোনালি পার্ক আবাসনের বাসিন্দা ওই পরিবার। দুই ছেলেকে নিয়ে থাকতেন মা। সংসারের অভাব রয়েছে। লকডাউনের জেরে আর্থিক সমস্যা আরও প্রকট হয়।

দুই ছেলের কেউই কোনো কাজ করতেন না। মায়ের একার রোজগারেই চলত সংসার। দুই ছেলের মধ্যে একজন প্রতিবন্ধী।

লকডাউনের ফলে সেই আয় নিয়েও টানাটানি দেখা দিয়েছিল। ফলে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছিল ওই পরিবার।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অর্থকষ্টের জেরে মানসিক অবসাদ থেকেই শুক্রবার সকালে বিষ পান করে মা ও দুই ছেলে। তবে প্রকৃত কারণ এখন স্পষ্ট নয়।

হাসপাতাল সূত্রের বরাতে খবরে বলা হয়, পরিবারের ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীর থেকে বিষ বের করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। এ ঘটনার তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD