শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

কলকাতা থেকে দেশে ফিরলো ৩৯ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

ভারতে করোনাভাইরাসের কারণে ঘোষিত লকডাউনে আটকে পড়া ৩৯ জন বাংলাদেশিকে ঢাকায় নিয়ে এসেছে নভোএয়ার।

রোববার (৩১ মে) বিকেলে তাদের বহনকারী নভোএয়ারের বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৫৭ মিনিটে কলকাতা থেকে ছেড়ে বিকেল ৫টা ১৮ মিনিটে ঢাকায় পৌঁছায় ফ্লাইটটি।

এই বাংলাদেশিদের ফেরানোর ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ও কলকাতায় উপ-হাইকমিশন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে কাজ করেছে জিডি অ্যাসিস্ট।

জানা যায়, ফ্লাইটটির বেশিরভাগ যাত্রী করোনা ছড়িয়ে পড়ার আগে কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। কিন্তু ভারতে লকডাউনের কারণে সেখানে আটকা পড়ে যান।

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, ‘জিডি অ্যাসিস্ট গর্বিত যে এই করোনা-বিড়ম্বনার কালে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে সক্ষম হয়েছে।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারত থেকে আসা বাংলাদেশিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও দেহে করোনাভাইরাসের সংক্রমণ নেই। তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে দেশের এয়ারলাইন্সগুলো।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ভারতের সাথে বাংলাদেশের শিডিউলড ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD