শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কষ্টি পাথরের মূল্যবান মূর্তি উদ্ধার, গ্রেফতার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

মূল্যবান কষ্টি পাথর বিদেশে পাচারের চেষ্টায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে কষ্টি পাথরের স্বরস্বতী শিল্পকর্মের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ (সিপিসি-১, দিনাজপুর) এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভোরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকরাই এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩। সেখান থেকে কষ্টিপাথরের অতি মূল্যবান একটি স্বরস্বতী মূর্তি উদ্ধার করা হয়। এসময় লিটন চন্দ্র রায়(৩২) ও লিমন রাজাকে (৩২) গ্রেফতার করা হয়।

গ্রেফতার লিটন চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের মৃত ভূপেন্দ্র নাথ রায় এবং লিমন রাজা একই এলাকার বজির মিয়া ছেলে।

তারা পাঁচ থেকে ছয়মাস পূর্বে মোটা অংকের টাকার বিনিময়ে কষ্টিপাথরের ওই মূর্তিটি স্থানীয়ভাবে সংগ্রহ করে। এরপর মূর্তিটি নিজেদের হেফাজতে রেখে বিদেশে পাচারের জন্য চেষ্টা করতে থাকেন বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD