শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :

কাকে বিয়ে করবেন অভিনেত্রী মধুরিমা?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী মধুরিমা বসাক। যিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন বাংলা সিরিয়াল ‘মোহর’ ও ‘শ্রীময়ী’তে অভিনয় করে। আছেন সামাজিক মাধ্যমেও বেশ সরব। আর ক্যারিয়ারের এমন জোয়ারের সময়টাতে এসেই নতুন একটি খবর দিলেন তিনি। তবে সে খবর নিজের বিয়ের। অভিনেত্রী নিজেই তার বিয়ের ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে লাস্যময়ী এ অভিনেত্রী কাকে বিয়ে করছেন? জবাবে তিনি বললেন, পাত্রের সঙ্গে তার বেশ কিছু দিনের সম্পর্ক। তবে তিনি কোন পরিচিত কিংবা অপরিচিত কেউ নন। তাহলে পাত্র কে? এমন প্রশ্নে অভিনেত্রী হাসি মুখে আরও জানালেন, পরিচয় এখনই প্রকাশ করতে চাই না।

মধুরিমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে তার বিয়ের পরিকল্পনাও পেছাতে হচ্ছে। সংবাদমাধ্যমের কাছে মধুরিমা বলেন, ‘আগামী বছরের শুরুর দিকেই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু এই মুহূর্তে আমার বাবা খুব অসুস্থ। তাই এখনই এ সব নিয়ে ভাবছি না।’

মধুরিমার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন তিনি। খুব শিগগিরই ‘মোহর’ ধারাবাহিকটি শেষ হবে। এরপর নতুন সিরিয়ালে হাজির হবেন অভিনেত্রী।

শ্রেষ্ঠা এবং কিয়া চরিত্রে সাফল্য পাওয়া মধুরিমা এবার আত্মপ্রকাশ করছেন সিনেমাতেও। টালিউডের শীর্ষ নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় ‘এক্স=প্রেম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর মাধ্যমে বড় পর্দাতেও তার ব্যস্ততা বাড়তে যাচ্ছে, তা সহজেই অনুমেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD