বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কাতারে করোনা আক্রান্ত বাংলাদেশের ম্যানেজার-ফিজিও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারে পা রেখেই দুঃসংবাদ। কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ হয়েছেন দলের দুই সদস্য। টিম ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদার করোনাভাইরাস আক্রান্ত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে বৃহস্পতিবার কাতারের বিমানবন্দরেই নামতেই খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেওয়া হয়। বাফুফের হাতে সেই ফল এসেছে শনিবার।

আমের ও ফুয়াদের করোনা আক্রান্ত। তবে শনিবার ফের পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

কাতার রওনা দেওয়ার আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা করা হয় ফুটবলার, কোচ ও কর্মকর্তাদের। যেখানে ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক করোনা পজেটিভ হন। অন্যরা নেগেটিভ হয়েই উড়াল দেন কাতারে।

আসছে ৪ ডিসেম্বর কাতার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের সঙ্গে লড়বে জামাল ভুঁইয়ার দল।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD