শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কাতারে স্টেডিয়ামে কোভিড টেস্ট, নেগেটিভ হলেই দর্শকরা পাচ্ছেন খেলা দেখার সুযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : কোভিড টেস্টের ফলাফল আসছে ১৫ মিনিটেই। রেজাল্ট নেগেটিভ আসলে দর্শকরা টিকিট কেটে প্রবেশ করছেন স্টেডিয়ামে, উপভোগ করছেন প্রিয় দলের খেলা। কাতারে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে, এভাবেই দর্শকদের মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। র‌্যাপিড টেস্টে সময় কম লাগছে। তাই দর্শকরাও এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন।

করোনায় অবরুদ্ধ ছিলো বিশ্ব ক্রীড়াঙ্গন। সেই স্থবিরতা ধীরে ধীরে কাটলেও প্রানহীন স্টেডিয়ামগুলো। খেলা হচ্ছে দর্শকশূণ্য গ্যালারিতে। কিছু দেশে অবশ্য নিয়ম মেনে মাঠে দর্শক প্রবেশের ব্যবস্থা আছে। কাতারে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। সেখানেও দর্শকরা মাঠে প্রবেশের সুযোগ পাচ্ছেন। তবে তার আগে করতে হচ্ছে করোনা পরীক্ষা।

যদিও সেখানে নেই কোনো দীর্ঘসূত্রিতা। প্রক্রিয়াটা অনেকটা টিকিট কাটার মতই সহজ। কাতারের দুটি স্টেডিয়ামে হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের খেলা। কোনো দর্শক খেলা দেখতে চাইলে প্রথমে অনলাইনে টিকিট বুকিং দিয়ে, পরিশোধ করতে হবে সামান্য কিছু অর্থ।

এরপর ম্যাচ শুরুর আগে ভেন্যুতে গিয়ে সেই দর্শককে করতে হচ্ছে করোনা সনাক্তের র‌্যাপিড পিসিআর টেস্ট। যার ফল আসলে ১৫ মিনিটের মধ্যেই। ফলাফল নেগেটিভ আসলেই ম্যাচের টিকিট হাতে মাঠে প্রবেশ করতে পারছেন সমর্থকরা।

সূত্র : গোল ডটকম / সময়নিউজ

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD