শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডোনা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তারা পুলিশ ও বিজিবিকে বিষয়টি অবহিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গুলিতে আরও দুজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, স্থানীয়রা নো-ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও বিজিবিকে জানিয়েছেন। আমার ফোর্স ঘটনাস্থলে যাচ্ছে।

নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানান ওসি। নিহতরা হলেন আরিফ উদ্দিন (২২) ও আসকর উদ্দিন (২৮)। তারা ডোনা সীমান্তের পার্শ্ববর্তী এলাগুল এলাকার বাসিন্দা।

তাজুল ইসলাম বলেন, এলাগুল দরিদ্রপ্রধান এলাকা। এখানকার কিছু লোক প্রায়ই সুপারিসহ বিভিন্ন পণ্য চোরাইপথে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। নিহতরাও একইভাবে ভারতে গিয়েছিল কি না, তা এখনও নিশ্চিত হতে পারিনি।

মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়ে ওসি বলেন, যেহেতু মরদেহগুলো নো-ম্যানস ল্যান্ডে রয়েছে। তাই বিএসফের সঙ্গে আলাপ করে বিজিবি মরদেহ উদ্ধারের উদ্যোগ নেবে।

কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকাটি ১৯ বিজিবির আওতায়, তবে এ বিষয়ে জানতে চাইলে বার বার ফোন দিলেও ১৯ বিজিবির সিও ফোন রিসিভ করেননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD