রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

কাবা প্রাঙ্গণে ভাই-বোনের ছবি ভাইরাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। মক্কার পবিত্র কাবা প্রাঙ্গণে তপ্ত রোদে নামাজ পড়ছেন এক পুরুষ। তারই পেছনে ছায়ায় বসে আছেন এক নারী। জানা যায়, সম্পর্কে তারা ভাই-বোন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে ছবিটি। ছবিটি দেখে অনেকে ভাই-বোনের মজার মজার কাহিনী শেয়ার করেছেন। সেই সঙ্গে অনেকেই ভাই কিংবা বোন না থাকার দুঃখের কথাও উল্লেখ করেছেন।

জানা যায়, আবদুর রহমান আল সাহলি নামে মক্কার স্থানীয় এক ফটোগ্রাফার ছটিটি তোলেন। ছবিটি প্রথমে ‘হার্ট মক্কা’ নামের অ্যাকাউন্ট থেকে টুইটারে প্রকাশ করা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে শেয়ার হয়। একপর্যায়ে সেই সেই নারীও ছবিটি দেখেন। ফিলিস্তিনি বংশোদ্ভূত আবির নাজ্জার নামের সেই নারী বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন।

এক টুইট বার্তায় আবির বলেন, ভাইসহ তিনি ওমরা পালন করতে মক্কা গিয়েছিলেন। পবিত্র কাবা প্রাঙ্গণে নামাজ আদায়কালে ছবিটি তোলা হয়। পরবর্তী সময়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ এ ভ্রমণকে স্মরণ করতে আমাদের এমন একটি ছবি আছে। তা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়।’ এরপর সবাইকে রমজান কারিম বলে শুভেচ্ছা জানান তিনি।

অবশ্য প্রথম দিকে ছবির ক্যাপশনে প্রথমে ওমরা পালনকারী এক নারী স্বামীর ছায়ায় আছেন বলে ফটোগ্রাফার লিখেছিলেন। পরবর্তী সময়ে তাদের ভাই-বোনের সম্পর্ক জানা গেলে তা সংশোধন করা হয়।

এর আগে ২০১৭ সালে আরেকটি ছবি ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, কাবা শরিফের পাশে এক লোক নামাজ আদায় করছেন আর তার স্ত্রী নিজের ছায়া স্বামীর শরীরের ওপর ফেলেছেন, যাতে রোদে তার কষ্ট না হয়।

সৌদি আরবের ফটোগ্রাফার রাইদ আলে হায়ানির তোলা ছবিটি সারা বিশ্বে দারুণ জনপ্রিয় হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়ায় আলোচিত ছবিটি প্রকাশিত হয়েছিল।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD