শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামক স্থানে মোটরসাইকেল আরোহী দুই ভাই ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদকে পিছন থেকে ধাক্কা দেয় বাংলাদেশ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম ৫৪-২৩০৬)। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

নিহত দুই ভাই জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে। ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করতেন ও তার ছোট ভাই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD