বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও’র সাক্ষাৎ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কলির দুই পা খুঁজতে ৭ দিন পর ঘটনাস্থলে আবারও পুলিশ বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ, আবেদন শেষ ৩১ জুলাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

কারিগরি শিক্ষা অধিদফতরের বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রকল্পের দুটি শূন্যপদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি/ডাকযোগে/কুরিয়ারে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: একাউনটেন্ট। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা।

বেতন: গ্রেড-১৪

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। (টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ)।

বেতন: গ্রেড-১৬

বয়সসীমা: ৩১ জুলাই তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন পদ্ধতি: আবেদনপত্র প্রকল্প ‘‘পরিচালক, বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্প, কক্ষ নং-৪০১, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’’ বরাবর সরাসরি/ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৩।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD