মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে কাতার কারফিউ দিয়ে মানুষ হত্যায় হাসিনা, কামরুল ও মেননের শাস্তি চাইলেন গুলিবিদ্ধ হান্নান ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ দুই কোটি টাকা ঘুষ দাবি করা বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

কার ভাগ্যে ‘আশীর্বাদ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : ‘দুই নয়নের আলো’, ‘মন ছুয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘এমনও তো প্রেম হয়’, ‘জান্নাত’ নামে জনপ্রিয় সিনেমা নির্মাণ করেন মোস্তাফিজুর রহমান মানিক।

সর্বশেষ ‘জান্নাত’ সিনেমা নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। সম্প্রতি ‘আশীর্বাদ’ নামে সিনেমা নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন মানিক। এটি প্রযোজনা করবেন জেনিফার ফেরদৌস।

‘আশীর্বাদ’ সিনেমায় নায়িকা হিসেবে কে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত নন পরিচালক। তবে অনুদানের জন্য অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান মানিক।

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে মোস্তাফিজুর রহমান মানিক বলে, ‘আমরা প্রাথমিকভাবে তিশা ও মিমের নাম মন্ত্রণালয়ে জমা দিয়েছি। তবে তারা এখনো চূড়ান্ত নন। আমরা চাইলে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পরিবর্তন করতে পারব। আগামীকাল সিনেমাটি নিয়ে বৈঠকে বসব। এর পর চূড়ান্ত হবে কাকে নিয়ে কাজটি করব।’

শুটিং শুরুর বিষয়ে তিনি বলেন, ‘আশীর্বাদ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদুল আজহার পর শুটিং শুরু করব। এর আগে শিল্পী বাছাইসহ অন্যান্য কাজ এগিয়ে নেব।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘আশীর্বাদ’ সিনেমা। এর জন্য ৬০ লাখ টাকা অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD