বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

কালোজামের ঔষধিগুণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

লাইফস্টাইল ডেস্ক : গ্রীষ্মকালের ফল হচ্ছে জাম। বছরের এই সময়ে মাত্র কয়েক দিনই কিন্তু জাম পাওয়া যায়। কালচে বেগুনি রঙের এই ফল খেতেও যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণেও সেরা।

কালোজাম আমরা খেলেও এর পুষ্টিগুণের কথা অনেকের জানা নেই। আসুন জেনে নিই কালোজামের পুষ্টিগুণ-

১. কালোজামে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ভিটামিন সি, যা রক্তশূন্যতা ও হাড়ক্ষয় রোগ দূর করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২. দাঁত ও মাড়ি শক্ত ও মজবুত করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। এ ছাড়া মুখের বিভিন্ন ইনফেকশন কমাতে সাহায্য করে।

৩. ঠাণ্ডা ও অ্যালার্জির সমস্যা দূর করে এবং হজমশক্তি বাড়ায় এই ফল।

৪. হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং কোলেস্টেরল ও হাইপারটেনশন নিয়ন্ত্রণ করে। জাম ও জামের বীজ ডায়াবেটিস হলে রক্তের সুগার নিয়ন্ত্রণে করে।
৫. জামে থাকা পলিফেনল উপাদান ক্যান্সার প্রতিরোধ ও হৃদরোগের ঝুঁকি কমায়।

৬. ডায়ারিয়া হলে জামের রস খেলে উপকার পাওয়া যায়।
নিয়মিত জামের রস খেলে মূত্রথলিও ভালো থাকে।

৭. জামে ক্যালরির পরিমাণ খুব কম থাকায় ওজন কমাতে সাহায্য করে।

৮. জাম মস্তিষ্কের কার্যকারিতা, রক্তশূন্যতা ও অ্যাজমা সমস্যা প্রতিরোধ করে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD