বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৯৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে সম্প্রতি ৬ টি পদে মোট ৯৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১১ এপ্রিল থেকে। আবেদন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
১. উচ্চমান সহকারী-৬
২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-৩
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৬
৪. গাড়িচালক-৫
৫. সিপাই-৭৩ (৫ ফিট ৪ ইঞ্চি উচ্চতার পুরুষ এবং ৫ ফিট ২ ইঞ্চি উচ্চতার মহিলা প্রার্থীগণ আবেদন করবেন)
৬. নিরাপত্তা প্রহরী-৩

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরিতে আবেদনের বয়স
প্রার্থীর বয়স এ বছরের ৩১ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD