রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

কিশোরগঞ্জ এক্সপ্রেসে যুক্ত হলো নতুন কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২০

ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেসে বুধবার থেকে যুক্ত হলো নতুন কোচ। নতুন যুক্ত হওয়া এসব কোচ ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল পৌনে এগারোটার দিকে নতুন কোচ দিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জ এর উদ্দেশ্যে যাত্রা করেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি।

কিশোরগঞ্জ এক্সপ্রেসে মোট ১৪টি নতুন কোচ সংযুক্ত রয়েছে। এর মধ্যে দুটি এসি চেয়ার এবং একটি এসি স্লিপার কোচ রয়েছে। ঢাকা থেকে সপ্তাহে ছয়দিন চলাচল করবে ট্রেনটি। সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

তাছাড়া, যাত্রাপথে আপ ও ডাউনে ট্রেনটি মোট ৯টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়া হবে। সেগুলো হলো- ঢাকা বিমানবন্দর, নরসিংদী, মেথিকান্দা,ভৈরব বাজার জংশন, কুলিয়ারচ, বাজিতপুর, সরারচর, মানিকখালি, গাচিহাটা। তবে করোনার এই সময়ে সীমিত আকারে আন্তঃনগর ট্রেন চলছে তাই, ঢাকা বিমানবন্দর ও নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনটির যাত্রা বিরতি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD