রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

কিয়ামতের দিন তিন ব্যক্তির ইবাদত প্রত্যাখ্যান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : আবু হুরায়রা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘নিশ্চয়ই কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে একজন শহীদের। তাকে উপস্থিত করে তার ওপর (আল্লাহর) নিয়ামতগুলো জানানো হবে, সে তা স্বীকার করবে। তিনি বলবেন, বিনিময়ে তুমি কী আমল করেছ? সে বলবে, আপনার জন্য জিহাদ করে শহীদ হয়েছি।

আল্লাহ বলবেন, মিথ্যা বলেছ, তবে তুমি জিহাদ করেছ যেন বীর বলা হয়, আর তা বলা হয়েছে। অতঃপর নির্দেশ দেওয়া হবে যেন তাকে তার চেহারার ওপর ভর করে টেনে-হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়। আরো এক ব্যক্তি যে ইলম শিখেছে, শিক্ষা দিয়েছে ও কোরআন তিলাওয়াত করেছে—তাকে আনা হবে। অতঃপর তাকে তার ওপর নিয়ামতগুলো জানানো হবে, সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, বিনিময়ে তুমি কী আমল করেছ? সে বলবে, আমি ইলম শিখেছি, শিক্ষা দিয়েছি ও আপনার জন্য কোরআন তিলাওয়াত করেছি। তিনি বলবেন, মিথ্যা বলেছ। তুমি ইলম শিক্ষা করেছ যেন তোমাকে আলেম, কোরআন তিলাওয়াতকারী ও কারি বলা হয়, আর তা বলা হয়েছে। নির্দেশ দেওয়া হবে, যেন তাকে চেহারার ওপর ভর করে টেনে-হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়।

আরো এক ব্যক্তি, যাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন ও সব ধরনের সম্পদ দান করেছেন, তাকে আনা হবে। তাকে তার ওপর আল্লাহর নিয়ামতগুলো জানানো হবে, সে তা স্বীকার করবে। তিনি বলবেন, বিনিময়ে তুমি কি আমল করেছ? সে বলবে, এমন খাত নেই যেখানে খরচ করা আপনি পছন্দ করেন আমি তাতে আপনার জন্য খরচ করিনি। তিনি বলবেন, মিথ্যা বলেছ, তুমি করেছ যেন বলা হয়, সে দানশীল। আর তা বলা হয়েছে। নির্দেশ দেওয়া হবে, তাকে যেন চেহারার ওপর ভর করে টেনে-হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৩১৩৭)

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD