শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কি হবে নাসিরের?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফিল্ডিং আর উড়ন্ত সব ক্যাচ নিয়ে নাসির হোসেন ছিলেন সব সময়ই জাতীয় দলের সেরা ফিল্ডারদের একজন। মাঠে তার উপস্থিতি বোঝা যেত দৌড়-ঝাঁপে। সীমানায় কিংবা বৃত্তের ভেতরে ভালো ফিল্ডিং করে কখনো দলের রান বাঁচিয়েছেন, আবার কখনো ভালো ক্যাচ ধরে দলকে দিয়েছেন সাফল্য। হয়তো ওই ক্যাচেই বাংলাদেশের পক্ষে এসেছে ম্যাচ। এরকম স্মরণীয় মুহূর্ত কম নেই বাংলাদেশের ক্রিকেটে।

কিন্তু সেই নাসিরের নামের পাশে যুক্ত হয়েছে ‘আনফিট’ তকমা। কারো মতে, ক্যারিয়ার নিয়ে খামখেয়ালি করা নাসিরের এমন দিনটি দেখতেই হতো!

ঘরোয়া ক্রিকেট শুরুর আগে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করেছে বিসিবি। অন্য সবার মতো আজ নাসিরও দিয়েছেন ফিটনেস টেস্ট। বিপ টেস্টে ১১ স্কোর পাস মার্ক রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু তরতাজা নাসির পাস তো করতেই পারেননি, দুই দিনের মধ্যে সর্বনিম্ন স্কোর গড়েছেন। বিপ টেস্টে নাসিরের স্কোর মাত্র ৮.৫। যেখানে ত্রিশ পেরিয়ে যাওয়া ক্রিকেটাররা বিপ টেস্টে চমক দেখিয়েছেন, সেখানে নাসির হোসেন রীতিমত হতাশ করেছেন।

অনেকের মতে, এ বয়সে ও বর্তমান প্রেক্ষাপটে নাসিরের স্কোর ‘লজ্জাজনক।’ সোমবার প্রথম দিন মোহাম্মদ আশরাফুল ১১.৪, শাহরিয়ার নাফিস ১১.১ স্কোর গড়েছেন। এনামুল হক জুনিয়রের স্কোর রীতিমত বিষ্ময় জাগানিয়া, ১২.২। রাজ্জাকের স্কোর ১১ পেরিয়েছে। তরুণদের মধ্যে দুই-একজন হতাশ করলেও যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ তারা প্রত্যেকেই পাস করেছেন। বিপ টেস্টে ব্যর্থ হওয়ায় নাসির বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারবেন না। নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

প্রধান নির্বাচক বলেন, ‘যারা ফিটনেস টেস্টে পাস করবে না তারা প্লেয়ার্স ড্রাফটে থাকবে না। নাসিরের স্কোর হতাশাজনক। নিজের প্রতি অযত্নশীল হওয়ার কারণে এমন স্কোর। ওর থেকে সিনিয়র অনেক ক্রিকেটার এখন অনেক ভালো করছে।’

জাতীয় দল, বয়সভিত্তিক দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে যারা নিয়মিত মুখ প্রত্যেকেই ফিটনেস সচেতন। ঘরোয়া যে কোনো প্রতিযোগিতার আগে ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করেছে বিসিবি। সেজন্য সারাবছরই ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ করেন। করোনার প্রার্দুভাবে ব্যাট-বল নিয়ে নামার সুযোগ না হলেও অলস সময় কাটাননি রাজ্জাক, আশরাফুল, এনামুল, নাফীসরাও। চার দেয়ালে ফিটনেস ট্রেনিং করে প্রতিনিয়ত নিজেদের ফিট রেখেছেন তারা। সেখানে নাসিরের স্কোর প্রবল হতাশার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD