বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

কুমিল্লায় অস্ত্রসহ যুবক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

কুমিল্লার বুড়িচংয়ে র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রসহ মাছুম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাছুম জেলার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহপাড়া গ্রামের আবদুল হান্নান মেম্বারের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে জেলার বুড়িচং থানার পশ্চিম সিংহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ১টি দেশিয় অস্ত্র (এলজি)সহ মাছুমকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ বুড়িচংসহ কুমিল্লার বিভিন্ন স্থানে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে বুড়িচং থানায় মঙ্গলবার দুপুরে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD