শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

কুমিল্লায় দু’জনের মৃত্যু, ব্যাংক কর্মকর্তাসহ আক্রান্ত ২৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

কুমিল্লায় করোনাভাইরাসে দুই জনের মৃত্যু হয়েছে। এদিকে চান্দিনায় উত্তরা ব্যাংকের তিন জন কর্মকর্তাসহ জেলায় নতুন করে ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আইইডিসিআর থেকে ওই ২৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্র জানায়, চান্দিনায় ছয় জন, দাউদকান্দিতে ১১ জন,তিতাস, বুড়িচং ও মনোহরগঞ্জে তিনজন করে আক্রান্ত হয়েছেন। সোমবার ২৩ জনসহ সুস্থ হয়েছেন ২৪০ জন। চান্দিনা ও লালমাইতে দুই জনসহ মোট মৃত্যু হয়েছে ৪৩ জনের।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আরিফুর রহমানের মায়ের শুক্রবার মৃত্যু হয়। এছাড়া সোমবার উপজেলার সালুচরের এক জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD