শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

কুমিল্লায় বিদেশি রিভলবারসহ ১১ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি রিভলবারসহ ১১ লাখ টাকার মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মো.গোলাম ফজলে রাব্বির নেতৃত্বে বিজিবির সদস্যরা সোমবার দিবাগত রাতে অভিযান চালায়। কুমিল্লা সদর উপজেলার কেরানীনগরে ভারত সীমান্ত এলাকায় এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করে তারা।

এছাড়া অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা, ফেন্সিডিল, মাদকসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুুমানিক মূল্য ১১ লাখ ৫৩ হাজার ৯০ টাকা।

অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী জানান, জব্দকৃত মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD