শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লায় ১৬৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

কুমিল্লায় কয়েকটি অভিযানে ১৬৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা।

এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কার্ভাডভ্যান জব্ধ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জেলার লাকসাম উপজেলার পইশাগি গ্রামের জালাল আহম্মেদের ছেলে মো.বাহার উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের রফিক মিয়ার ছেলে ইমন মিয়া, সদর উপজেলার পূবর্ চাঁনপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন ও বুড়িচং উপজেলার ভরাসাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, শুত্রকার ভোরে এবং দুপুর র‌্যাবের সদস্যরা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার, সদর উপজেলার আমতলী ও পূর্ব চাঁনপুর এবং বুড়িচং উপজেলার ভরসাবাজার এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই চার মাদক ব্যবসায়ীকে ১৬৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD