শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লা পট্টির অধিকাংশ ঘর পুড়ে ছাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন লেগে সেখানের অধিকাংশ ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে শতাধিক টিনশেড ঘর ছিল বলে জানা গেছে।

রোববার বিকাল ৩টা ২০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পুড়ে ছাই অধিকাংশ ঘর।

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানমের বরাত দিয়ে টেলিফোন অপারেটর জানান, বিকাল ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট যোগ দেয়। বিকাল পৌনে ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় তারা।

তবে কীভাবে এ আগুন লেগেছে তার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD