শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুলাউড়া কোয়াব কাপের শিরোপা জিতলো আনবিটেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়ায় কোয়াব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছে আনবিটেন কুলাউড়া। গত শনিবার মিঠুপুর ক্রিকেট পার্ক মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালে তারা ১৭ রানে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। টসে জিতে আনবিটেন ৮ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। দলের হয়ে রিয়ন ২৯, অমিত ১৯ ও অতিথি ক্রিকেটার আরিফুল হক ১৪ রান করেন। হোসেনপুরের পক্ষে দলনেতা রায়হান ৫ উইকেট নেন। জবাবে ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় হোসেনপুর। দলের হয়ে জনি ১৮, শাওন ১৫ এবং জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান খেললেও তিনি ব্যাট হাতে ব্যর্থ হন, তার সংগ্রহ ছিলো ৫ বলে ৩ রান। বল হাতেও সফল আনবিটেন রিয়ন মাত্র ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। এছাড়াও হোসেনপুরের রায়হান ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। সমাপনি অনুষ্ঠানে কোয়াব সভাপতি মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক রফি আহমদ তানিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ হোসেন, জেলা সহকারি কোচ (বিসিবি) রাসেল আহমদ, জয়চন্ডি ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ স¤পাদক মঈনুল ইসলাম শামীম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহŸায়ক রবিউল আউয়াল মিন্টু প্রমুখ। কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD