শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃ’ত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মানাতে টানা চার সপ্তাহ (২৭ দিন) ধরে চলমান বিধিনিষেধ থাকলেও করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১২ এবং উপসর্গে ১০ জন মারা গেছেন। সবমিলিয়ে একদিনে ২২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়াল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শুক্রবার (৯ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টায় আরও ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে ২৭ দশমিক ৭৭ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৮ জন।

শনাক্তদের মধ্যে সদরে ৮৩ জন, আর সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৫৯ জন। গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৬৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনেই এখানে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩০৮ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত শনাক্ত হলো ৯ হাজার ৬৬৪ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার বলেন, করোনা ডেটেকিডেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই, ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৮০ জন রোগী। এর মধ্যে ১৮৭ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

এদিকে চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। শহরে ঢোকার প্রবেশমুখগুলোতে পুলিশের চেকপোস্ট আছে, কিন্তু মানুষ তেমন কোনো বাধা ছাড়াই চলাচল করছে। মানছেননা কেউ স্বাস্থ্যবিধি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD