বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ব্যাংকার নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাহিনুর ইসলাম সাবু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার ভাদালিয়া-স্বস্তিপুর এলাকায় ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত শাহিনুর ইসলাম সাবুন কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামের মন্ডলপাড়া এলাকার আছির উদ্দিনের ছেলে। তিনি কর্ম জীবনে যশোর সিটি ব্যাংকে চাকরি করতেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাদালিয়া-স্বস্তিপুর এলাকায় ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD