শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুড়িগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলো অপু মিয়ার মেয়ে শেফালী, সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া, জহুরুল ইসলামের মেয়ে জেসমিন। তারা সবাই সমবয়সী এবং সবার বয়স ৫ বছর। তারা তিনজন মামাতো ফুফাতো বোন।

স্বজনরা জানায়, বাড়ির সঙ্গে লাগোয়া ডোবায় তিনজন সবার অজান্তে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। সেখানে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে অনেকক্ষণ তাদের দেখা না পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন। এসময় পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখে সাদ্দাম হোসেন। সাদ্দামের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD