শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুয়াকাটা সৈকতে ফের মিলল মৃত ডলফিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ১০ ফুট লম্বা একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার গভীর রাতে সৈকতের লেম্বুরবনের তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে ওঠে। মাছটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রথমে স্থানীয় জেলেরা ডলফিনটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেন। স্থানীয়দের ধারণা জেলেদের জালে ধরা পড়েছিল ডলফিনটি। সেখান থেকে বেরিয়ে মৃত মাছটি ভেসে তীরে এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সেটিকে বালুচাপা দেওয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, সংরক্ষণাগার না থাকায় ডলফিনটি টুরিস্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে।

এর আগে গত জুলাই মাসে একটি অর্ধগলিত ডলফিন কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকে আটকে যায়। একই মাসে মৃত তিনটি শুশুক ও একটি তিমি মাছ মরে ভেসে আসে সৈকতের বেলাভূমিতে। জেলেরা জানান, হয়তো জালে আটকা পড়ে এসব প্রাণী মারা পড়ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD