শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

‘কৃষ ফোর’-এ দীপিকাই হচ্ছেন হৃতিকের নায়িকা?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২০

 

বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশনের আগামী ছবি কী হবে, তা নিয়ে জল্পনার শেষ নেই। ‘সত্তে পে সত্তা’র রিমেক না কি ‘রামায়ণ’ না ‘কৃষ ফোর’—কোন ছবিটি তিনি করতে চলেছেন তা এখনও স্পষ্ট নয়।

তবে শোনা যাচ্ছে, হৃতিক ‘কৃষ ফোর’ নিয়েই এই মুহূর্তে এগোতে চান। কিছু দিন আগে এ ব্যাপারে ইঙ্গিতও দিয়েছিলেন। তবে আসল চমক হলো এই ছবির নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম শোনা যাচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকা।

পরিকল্পনা বাস্তবায়িত হলে এই প্রথম হৃতিক-দীপিকা একসঙ্গে কাজ করবেন। বলিউড পাবে নতুন জুটি।
জানা গেছে, বছরের শুরুর দিকে একটি পার্টিতে হৃতিক-দীপিকাকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। দীপিকাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছেন হৃতিক, এমন একটি ছবি ভাইরালও হয় সে সময়।

তখন দীপিকাও বলেছিলেন, তাদের দুজনকে পর্দায় একসঙ্গে দেখতে দর্শকের ভালো লাগবে।

সূত্রে জানা যায়, ছবির প্রাথমিক চিত্রনাট্য শুনেছেন দীপিকা এবং তিনি তাতে রাজিও হয়েছেন। হৃতিকের পাশাপাশি তার চরিত্রটিও যথেষ্ট জোরালো। তবে এ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া থাকবেন না বলেই নিশ্চিত হওয়া গেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD