শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কেঁদে বিদায় নিলেন আগুয়েরো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

জার্সি গায়ে ফুটবল নিয়ে আর দৌড়াবেন না সার্জিও আগুয়েরো। যাবার বেলায় ফুটবলকে বিদায় জানালেন চোখের জ্বলে। সার্জিও আগুয়েরো হৃদযন্ত্রে গুরুতর সমস্যার ভুগছিলেন। এ কারণেই ফুটবল আর খেলবেন না বয়লে সিদ্ধান্ত নিয়েছেন। দির্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতিটা তাই বেশ বেদনার ছিল তার জন্য।

১০ বছর ম্যানচেস্টার সিটিতে কাটিয়ে চলতি মৌসুমেই বার্সেলোনায় এসেছিলে ফ্রি ট্রান্সফারে। বার্সায় যোগ দিলেও কাফ মাসলের সমস্যার জন্য শুরুর দিকে মাঠে নামা হয়নি আগুয়েরোর। তবে বার্সার হয়ে পঞ্চম ম্যাচ খেলতে নেমেই অসুস্থতা অনুভব করেন। দ্রুত ডাক্তারের কাছে নেয়া হলে জানা যায় তিনি গুরুতর হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত।

গত ৩০ অক্টোবর আলভেসের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া ম্যাচে প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় হঠাত অসুস্থতা অনুভব করলে ডাক্তারের কাছে নেয়া হয়। এরপর জানা যায় হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন তিনি।

এরপর স্প্যানিশ গণমাধ্যমে জানানো হয়, আগুয়েরো কার্ডিয়াক অ্যারিথমিয়াতে ভুগছেন। এরপর তিনি মাঠে নামলে জীবনের ঝুঁকিতে পড়তে পারেন।

সব কিছু চিন্তা করে শেষ পর্যন্ত নিজেকে গুটিয়ে নিয়েছেন ফুটবল থেকে। বুধবার বার্সেলোনার আয়োজিত সংবাদ সম্মেলনে আগুয়েরো বলেছেন, “মাঠে ফেরার আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু দ্রুতই অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি আমার ক্যারিয়ার নিয়ে গর্বিত।”

আগুয়েরো আরও বলেছেন, “আমার বয়স যখন পাঁচ বছর, তখন প্রথম বার বল ছুঁই। এরপর থেকেই পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছি। আমার বয়স যখন ১৮, সে সময় অ্যাটলেটিকো মাদ্রিদ আমাকে তাদের দলে সই করায়। মাই তাদের কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। তাছাড়া ম্যানচেস্টার সিটি নিয়ে কিছু বললেও কম হয়ে যাবে। তবে মাথা উঁচু করেই ক্যারিয়ার শেষ করতে পেরেছি।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD