শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না। কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য অনুরোধ করেছেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জালাল ইউনুস বলেন, তামিমের সঙ্গে আমাদের এর আগেও আলাপ হয়েছে। আপনারা হয়ত অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল- প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী
মাসে, প্রধানত নির্বাচনের পরে। তামিম চাচ্ছিল তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কিভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর
পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কী করতে যাচ্ছে।

গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ চলা অবস্থায় হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে আবারো ফেরার ঘোষণা দিয়েছিলেন।

পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও ক্রিকেট বিশ্বকাপের সবশেষ আসরে দেশসেরা ওপেনার তামিমকে রাখেনি বিসিবি। জানুয়ারিতে বিপিএলের মধ্য দিয়ে পেশাদার ক্রিকেটে ফেরার কথা রয়েছে তামিমের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD