শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কেন্দ্রে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ছোটন অধিকার (৪০)। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন অধিকার গুরুতর আহত হন। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD