শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কেন রিভিউ নেননি তা জানালেন সাদমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : বছর খানেক পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আর সেই টেস্টের প্রথম দিনেই হাফ সেঞ্চুরির আনন্দে ব্যাট তুললেন সাদমান ইসলাম। তবে দিনশেষে তার হাফ সেঞ্চুরির চেয়ে আউট নিয়েই বেশি আলোচনা হলো, চললো!

আম্পায়ার সৈকত তাকে এলবিডব্লু আউট দেন। তবে রিপ্লে জানাচ্ছে, বলটা লেগ স্ট্যাম্প মিস করছিল! কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তকে যে সাদমান চ্যালেঞ্জই জানালেন না! রিভিউ নিলেন না। অপর প্রান্তে থাকা মুশফিকুর রহিমও চুপচাপ রইলেন! দিনের খেলা শেষে সাদমান এই প্রসঙ্গে বলছিলেন, “রিভিউ নেওয়াতো অবশ্যই উচিত ছিল। কিন্তু তখন আমার কাছে মনে হয়েছে যে বলটা ইন লাইন ছিল, উইকেট হিট করবে। তার জন্যই আমি রিভিউটা নিই নাই। হতাশ তো হয়ই (ড্রেসিং রুমে)। কিন্তু এটা পার্ট অব ম্যাচ। কিছু করার নেই, মেনে নিতে হবে।

মুশফিক ভাই আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে? আমি মুশফিক ভাইকে বলেছি যে আমার মনে হয়েছেন ইন লাইন, উইকেট হিট করবে। তাই নেওয়া হয়নি।”

নিজের ব্যাটিং নিয়ে এই ওপেনার বলেন, ” আমার কাছ থেকে যে রকম আশা ছিল আমি যতো পারছি ততোটুকু আমি আমার বেস্টটা চেষ্টা করছি আরোও বড় (ইনিংস) করতে পারলে ভালো হতো। আমি মনে করবো যে যতোটুকু ট্রাই করছি টিমের জন্য কিভাবে এফোর্ট দেওয়া যায় আমি আমার সেরাটা চেষ্টা করছি খুব ভাল লাগছে।”

টেস্টে এটি সাদমানের দ্বিতীয় হাফ সেঞ্চুরি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD