শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কোক স্টুডিও কনসার্ট দেখতে মানতে হবে যেসব শর্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের কনসার্ট। শুক্রবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এ কনসার্টে এই সিজনের জনপ্রিয় গানগুলোর মাধ্যমে দর্শকদেরে একটি জাদুকরী সময় উপহার দিতে প্রস্তুতির কোন কমতি রাখছে না আয়োজকরা।

এই কনসার্টে গাইবেন- শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতুরাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা তালেব), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু,

মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন
চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা। তাদের সাথে পারফর্ম করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঞ্চে আরও থাকছে হাতিরপুল সশেনস-এর পরিবশেনা।

তারা জানিয়েছে, দুপুর ১:৩০টায় গেট খুলে যাবে এবং ভক্তরা ভেন্যুর বিভিন্ন জোনে নানা ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন। এসব কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে তারা পাবেন কোক স্টুডিও বাংলা স্পেশাল মার্চেন্ডাইজ জিতে নেওয়ার সুযোগ। কনসার্টে একটি ফুড জোনও থাকছে। যেখানে বিভিন্ন স্টল থেকে ভক্তরা তদের পছন্দের খাবার কিনতে পারবেন।

এছাড়া ভেন্যুতে দর্শকদের যাতায়াত ঝামেলামুক্ত করার জন্য পাঠাও-এর সাথে পার্টনারশিপের মাধ্যমে একটি বিশেষ পাঠাও পিকআপ জোনের ব্যবস্থা করা হয়েছে। যারা কনসার্টে উপস্থিত থাকতে পারছেন না, তারা ঘরে বসেও কোক স্টুডিও বাংলা লাইভ-এর ব্রডকাস্ট পার্টনার দীপ্ত টিভির মাধ্যমে সরাসরি কনসার্টটি উপভোগ করতে পারবেন। এর বাইরে কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতেও কনসার্টটি দেখা যাবে।

এই কনসার্ট দেখতে যেসব শর্ত মানতে হবে

১. অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাথে টিকিট থাকতে হবে। ভেন্যুতে প্রবেশ করার জন্য অবশ্যই টিকিটের ডিজিটাল/প্রিন্ট কপি সাথে রাখুন।

২. টিকিট একবার যাচাই করা হলে ভেন্যুতে প্রবেশের জন্য সেই টিকিট পুনরায় ব্যবহার করা যাবে না।

৩. ১৩ বছরের কম বয়সীরা কনসার্টে প্রবেশ করতে পারবে না।

৪. ভেন্যুতে বড় ব্যাগ/ব্যাকপ্যাক নিয়ে প্রবেশ করা যাবে না।

৫. বাইরে থেকে খাবার ও পানীয় আনা যাবে না।

৬. ভেন্যুতে গাড়ি পার্ক করার কোনো ব্যবস্থা থাকবে না।

৭. ভেন্যুতে ধূমপান, মদপান, মাদক গ্রহণ অথবা অন্য কোনো বেআইনি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এমন কাজ করলে তাকে আইনশৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

৮. নিরাপত্তাজনিত কারণে আয়োজকরা তল্লাশি চালাতে পারেন এবং অনুষ্ঠানস্থল বা অনুষ্ঠানস্থলে উপস্থিত যে কোনো ব্যক্তির জন্য বিপদ সৃষ্টি করতে পারে বা অনুষ্ঠান ব্যাহত করতে পারে এমন কোনো জিনিস বাজেয়াপ্ত করতে পারে।

৯. নিষিদ্ধ বস্তু: ল্যাপটপ, চার্জার, প্রফেশনাল ক্যামেরা, বড় ব্যাগ, লাইটার, ম্যাচবক্স, ই-সিগারেট, সিগারেট, অস্ত্র এবং ধারালো বস্তু।

১০. সম্পত্তি বা ব্যক্তিগত জিনিসের কোনো ক্ষতি বা চুরির ঘটনায় আয়োজক কর্তৃপক্ষ কোনো দায় নেবে না।

১১. টিকিটের ব্যাপারে কোনো সমস্যা দেখা দিলে এ ব্যাপারে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD