লাইট নিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রুথিয়ারপাড় গ্রামের অমল রায়ের ছেলে সজল রায়(20)। রাজ্য ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আজ শুক্রবার ভোর রাতে নিজেদের পুকুর থেকে মাছ ধরে বাবার সাথে পিকআপ ভ্যানে ফরেদপুরের ভাঙ্গা যাচ্ছিলেন মাছ বিক্রির উদ্দেশ্যে। পিকআপটি চরপুকুরিয়া নামক স্থানে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরের মধ্যে পড়ে যায়। এ সময় নিকাশের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সজলের।তার বাবা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
লাইট নিউজ/ফামুরা