মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

কোনও পোস্ট ভাইরাল হলে সেই আইডির প্রোফাইল খুঁটিয়ে দেখবে ফেসবুক!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

 

ভাইরাল হওয়ার আশায় এখন আর যা খুশি পোস্ট করা যাবে না সামাজিক মাধ্যম ‘ফেসবুক’ এ। কারণ, কোনও অ্যাকাউন্ট থেকে যদি কোনও পোস্ট ভাইরাল হয়ে যায়, তাহলে ওই অ্যাকাউন্ট বা প্রোফাইলটি ভাল করে খুঁটিয়ে যাচাই করবে ফেসবুক সংস্থা।

বৃহস্পতিবার (২৮ মে) ফেসবুক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ভুয়া পোস্ট বা গুজব ছড়ানো রুখতেই এই নতুন পদক্ষেপ করেছে ফেসবুক। এখন থেকে কোনও পোস্ট, ছবি বা ভিডিও ভাইরাল হলে যে আইডি থেকে ওই পোস্ট করা হয়েছে, সেটির খবর নেবে ফেসবুক।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। যে সব পেজের কোনও অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলি থেকে এখন আর কোনও পোস্ট করা যাবে না।

ফেসবুক সংস্থা জানিয়েছে, যতক্ষণ না আইডিগুলোর ‘ভেরিফিকেশন’ সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ ওই আইডি, অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে কোনও কিছুই পোস্ট করা যাবে না। ফেসবুকের মাধ্যমে ভুয়া খবর বা গুজব ছড়ানো রুখতে ধাপে ধাপে আরও কড়া পদক্ষেপের কথাই ভাবছে সংস্থাটি।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD