রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

কোন সময়ের ব্যায়ামে ওজন কমবে?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

লাইফ স্টাইল ডেস্ক : কোনো কাজ নিয়মের মধ্যে করতে গেলে, সকালের বিকল্প নেই। ‘জার্নাল অফ ফিজিওলজি’তে প্রকাশিত প্রবন্ধে বিজ্ঞানীরা জানিয়েছেন, সকালের ব্যায়ামে বডিক্লক সুন্দরভাবে পাল্টে যেতে শুরু করে। বেলা গড়ালেও এনার্জি কমে না। পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে সকালের ব্যায়াম।

ব্যায়ামের আদর্শ সময়

বেলা ১টা থেকে ৪টের মধ্যে ব্যায়াম করলে শরীর গরম ও পেশি নমনীয় থাকে এবং রক্তচাপ কমে। বডিক্লকও এমন ভাবে পিছিয়ে যায় যে, দিনের শেষভাগেও শরীর তরতাজা থাকে। এই সময় এমনিতেই ১০ শতাংশ বেশি ক্যালোরি খরচ হয়, তার উপর ব্যায়াম করলে ক্যালোরি খরচের হার আরো বেড়ে যায়৷

সন্ধের পরে ব্যায়াম করতে পারেন। কিন্তু এই সময় ব্যায়াম করলে কারো কারো ঘুমের সমস্যা হয়। বিশেষ করে ভারী ব্যায়াম করলে। তবে হালকা ব্যায়াম করে রেস্ট নিলে ওজন কমাতে সাহায্যে করবে।

তবে ওজন কমানো জন্য, সকালে খালিপেটে ব্যায়াম করাই সবচেয়ে ভালো। পেশি গঠন করতে চাইলে একটু বেলার দিকে, দুপুরে বা বিকেলে ব্যায়াম করুন তবে সেটা খালি পেটে নয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD