শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : এবার দেশের ক্রিকেটেও হানা দিলো করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশে সফররত আয়ারল্যান্ড উলভস দলের পেসার রুহান প্রিটোরিয়াস। যে কারণে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার প্রথম একদিন ম্যাচটি পরিত্যক্ত করে দেয়া হয়েছে।

ম্যাচের ৩০ ওভার হয়ে গিয়েছে। লড়াই জমে উঠেছে তুমুল। তখন হঠাৎ খবর এলো, মাঠে নামা এক ক্রিকেটারের কোভিড-১৯ শনাক্ত হয়েছে! ম্যাচের ইতি ওখানেই। পরিত্যক্ত হয়ে গেল চট্টগ্রামে বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে আয়ারল্যান্ড এ দলের প্রথম একদিনের ম্যাচ।
চট্টগ্রামে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে চলছে এই সিরিজ। দুই দলের ক্রিকেটারদের রুটিন কোভিড পরীক্ষা করানো হয়েছিল গত বুধবার। সেটির ফল পাওয়া যায় গতকাল শুক্রবার ম্যাচ শুরুর পর। পরীক্ষায় জানা যায়, আইরিশ পেসার রুহান প্রিটোরিয়াস কোভিড পজিটিভ।

আক্রান্ত ক্রিকেটার প্রিটোরিয়াস এই ম্যাচ খেলছিলেন তো বটেই, ৪ ওভার বোলিং করে ১টি উইকেটও নেন। শনাক্ত হওয়ার খবর জানার পরপরই তাকে আইসোলেশনে রাখা হয়।
বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে, কোভিড নিয়ে আলোচনার পর ম্যাচ পরিত্যক্ত। এই সিরিজ দেখতে চট্টগ্রামে আছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তিনি জানালেন, ঘটনায় তিনি নিজেও অবাক।

হুট করেই জানা গেল, ওদের একজনের কোভিড পজিটিভ। মেইলটা এসেছে সাড়ে ১০টার দিকে। ততক্ষণে খেলা অনেকক্ষণ হয়ে গেছে। জানামাত্রই ওই ক্রিকেটারকে আলাদা করে দেওয়া হয়েছে। দুই দল আলোচনা করেই ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে। মিনহাজুলের ধারণা, কোভিড রিপোর্ট ভুলও হতে পারে।

ওরা এখানে আসার পর ওদের একজন ক্রিকেটারের পজিটিভ এসেছিল। তাকে ২৪ ঘণ্টা আলাদা রাখা হয়েছিল। পরের পরীক্ষায় নেগেটিভ আসে। এবারও তেমন কিছু হতে পারে। যে ক্রিকেটারের পজিটিভ এসেছে, তার কোনো লক্ষ্নই নেই। হাঁচি-কাশি-জ্বর, কিছুই নেই। কিছু থাকলে তো বোলিং করতে পারত না। একদম ঠিক আছে সে।

শনাক্ত হওয়ার খবর আসার পর আয়ারল্যান্ড দল এক পর্যায়ে বদলি ক্রিকেটার নিয়ে খেলার চিন্তা-ভাবনাও করেছিল। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, ম্যাচ পরিত্যক্ত করে দেওয়ার বিকল্প তারা দেখেননি।
রিপোর্ট একটু দেরিতে এসেছে। আগেভাগে রিপোর্ট এলে ওই ক্রিকেটারকে ছাড়াই খেলা হয়ে যেত। তবে রিপোর্ট আসার পর আমরা প্রটোকল অনুযায়ীই ব্যবস্থা নিয়েছি। খেলা চালিয়ে যাওয়ার কোনো উপায় সেখানে ছিল না। এখানে আমরা কোনো ঝুঁকি নেইনি। প্রধান নির্বাহী জানালেন, আবার সবার কোভিড পরীক্ষা করিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজন করা হবে।

অনেক সময় ফলস রিপোর্ট আসে। সেরকম কিছু এখানে হয়েও থাকতে পারে। আবার, সত্যিও কোভিড হতে পারে। জৈব-সুরক্ষা বলয়ে থাকলেও কোভিড হওয়া অসম্ভব নয়। যেটাই হোক, আজকে সবার পরীক্ষা করানো হবে আবার। বিশেষ ব্যবস্থায় হবে এটা, যেন দ্রুত ফল পাওয়া যায়। সব ঠিক থাকলে পরশু দ্বিতীয় ম্যাচ হবে। আজকের ম্যাচ আর হবে না, এটা পরিত্যক্ত। পরিত্যক্ত হওয়ার সময় টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ইমার্জিং দলের রান ছিল ৪ উইকেটে ১২২। পজিটিভ হওয়া পেসার প্রিটোরিয়াস নিয়েছেন ইয়াসির আলি চৌধুরীর উইকেট। একদিনের ম্যাচের সিরিচের ৫ ম্যাচের দ্বিতীয়টি হওয়ার কথা রোববার, চট্টগ্রামেই একই ভেন্যু।

সংক্ষিপ্ত স্কোর :
বিসিবি ইমার্জিং দল : ১২২/৪ (৩০ ওভার) (সাইফ হাসান ৩১, তানজিদ হাসান ১০, মাহমুদুল হাসান জয় ০, ইয়াসির আলি চৌধুরী ৪, তৌহিদ হৃদয় ৪৪*, শামীম হোসেন ২২*; মার্ক অ্যাডায়ার ৬-০-১৯-২, জশ লিটল ৬-১-২২-০, রুহান প্রিটোরিয়াস ৪-০-১৪-১, বেন হোয়াইট ৮-০-৩১-০, শেন গেটকেট ৩-০-১১-০, হেরি টেক্টর ২-০-১৭-০, গ্যারেথ ডেলানি ১-০-৬-০)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD