সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোভ্যাক্স প্রকল্পে ৪০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

বৈশ্বিক কোভিড-১৯ টিকাদান কর্মসূচি কোভ্যাক্সে ৪০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার জি৭-এর অন্যান্য নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে তার এই প্রতিশ্রুতি দেওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভি এমন খবর দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, চলতি মাসের শেষ দিকে প্রথম ২০০ কোটি ডলার ছাড় দেওয়া হবে। আর বাকি অর্থ পরবর্তী দুই বছরে দেওয়া হবে।

প্রতিটি দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০ শতাংশের জন্য করোনাভাইরাসের টিকা সংগ্রহ ও বিতরণে আন্তর্জাতিক প্রকল্প কোভ্যাক্স।

ধনী দেশগুলো যেখানে আগেভাগেই করোনার টিকার আদেশ ও মজুদ করে রেখেছে, সেখানে দরিদ্র দেশগুলোর জন্য তা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কোভ্যাক্স প্রকল্প হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কয়েকটি ধনী দেশের সহায়তায় দরিদ্র দেশগুলোতে এই ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে।

হোয়াইট হাউসের কর্মকর্তা বলেন, কোভ্যাক্ত প্রকল্পে প্রথম অবদান রাখতে পেরে যুক্তরাষ্ট্র উচ্ছ্বসিত। মহামারীকে পরাজিত করতে ভূমিকা রাখতে এটা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি।

ইউরোপীয় ইউনিয়নও এই প্রকল্পে ১০০ কোটি ইউরোপ দেওয়ার পরিকল্পনা করেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD