শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোরবানির জন্য প্রস্তুত আব্রাহাম, ১৪ লাখ টাকায় বেচতে চান মালিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

গায়ের রঙ সাঁদা-কালো, চলন-বলনেও আভিজাত্যের ছোঁয়া। এ কারণে নাম রাখা হয়েছে ‘আব্রাহাম।’ শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ভদ্রচাপ গ্রামের মো. আবুল খায়ের বাদশা (৫২) এক বছর চার মাস ধরে লালন-পালন করে আসছেন। এবারের ঈদে ফিজিয়ান জাতের এ ষাঁড়টিকে ১৪ লাখ টাকায় বিক্রি করতে চান আবুল খায়ের বাদশা।

শরীয়তপুরে আসন্ন ঈদুল আজহার হাটে এটি হবে অন্যতম চমক। আবুল খায়ের বাদশার দাবি ষাঁড়টির ওজন সাড়ে ২২ মণ। তিনি এর দাম হাঁকাচ্ছেন ১৪ লাখ টাকা। তবে বাড়ি থেকে কেউ কিনতে চাইলে দামাদামি করা যাবে বলে জানান তিনি। গরুর হাটসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও প্রচার হয়ে আসছে সাদা-কালো ‘আব্রাহাম’ এর কথা।

সাদা কালো আব্রাহামকে দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেক মানুষ। রোববার (১১ জুলাই) সকালে নাগেরপাড়া ভদ্রচাপ গ্রামে মো. আবুল খায়ের বাদশার বাড়িতে গিয়ে দেখা যায়, ১৮ থেকে ২৫ জন মানুষের জটলা। কেউ সেলফি তুলছেন। আবার কেউ শুধু ষাঁড়টির ছবি তুলছেন।

তাদেরই একজন মো. দেলোয়ার হোসেন বলেন, ‘অনেক আগে থেকেই শুনে আসছি অনেক বড় একটি ষাঁড় আছে ভদ্রচাপ গ্রামে। তাই দেখতে এলাম।

ভদ্রচাপ গ্রামের মাওলানা দ্বীন ইসলাম বলেন ‘ভালো জাতের একটি ষাঁড় লালন-পালন করছেন আবুল খায়ের। তাকে ধন্যবাদ জানাই। আশা করি বাজারে ষাঁড়টির ভালো দাম পাব।

মো. আবুল খায়ের বাদশার ছোট ভাই মো. মঈন উদ্দিন বলেন, ‘ষাঁড়টির দৈর্ঘ্য সাড়ে ৯ ফুট, উচ্চতা ৬ ফুট। ওজন ৯০০ কেজি বা সাড়ে ২২ মণ। বাদশা প্রতিদিন সাধারণ গোখাদ্যের পাশাপাশি ষাঁড়টিকে গোসল করান শ্যাম্পু দিয়ে। তার জন্য ১টি ফ্যান সবসময় চালু রাখা হয়েছে।

আবুল খায়ের জানান, ২০২০ সালের মার্চ মাসে তিনি তার প্রতিবেশী মুক্তিযোদ্ধা আব্দুল হক মোল্লার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে ষাঁড়টি কিনেন। তিনি বাড়িতে ষাঁড়টি লালন-পালন করেন। প্রয়োজনমতো খাবার ও পরিচর্যায় এর আকৃতি বাড়তে থাকে। তার ষাঁড়টি জেলার সবচেয়ে বড় ওজনের ষাঁড় দাবি করে বলেন, ‘৮ জুলাই পর্যন্ত কালো বাদশার ওজন ২৩ মণ। দাম চাচ্ছি ১৪ লাখ টাকা। তবে বাড়ি থেকে কেউ কিনতে চাইলে দর-দাম করে বিক্রি করবো।

দিন দিন গরুটির ওজন বেড়ে ৯২০ কেজিতে এসে দাঁড়ায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহযোগিতায় ডিজিটাল স্কেলের মাধ্যমে গরুটির ওজন নিশ্চিত হওয়া গেছে। এ বছর গরুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বাদশার ছোট ভাই বলেন, ‘আদর করে ষাঁড়টির নাম রেখেছি আব্রাহাম। যত্ন করে লালন-পালন করেছি। এটি আমার পরিবারের সদস্যের মতো। ষাঁড়টি অনেক শান্ত প্রকৃতির। ষাঁড়টির খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, গমের ভুসি, চালের কুঁড়া, ভুট্টা, ডালের গুঁড়া ও ছোলা। সব মিলিয়ে দিনে ১৮-২০ কেজি খাবার খায় গরুটি। শুরুতে খাবার কম খেলেও দিনে দিনে তার খাবারের চাহিদার পরিমাণ বেড়ে যায়।’

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ কামরুজ্জামান বলেন, ‘সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে আব্রাহাম ষাঁড়টি লালন-পালন করেছেন মালিক। কোনো সৌখিন ক্রেতা ষাঁড়টি উপযুক্ত দাম দিয়ে কিনলে মালিক উৎসাহিত হবেন। ষাঁড়টির লালন-পালনকারী বিলকিস আক্তার একজন ভালো উদ্যোক্তা।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD