শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোর্টনি ওয়ালসের পর জেসন হোল্ডার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

 

রোমাঞ্চকর সাউদ্যাম্পটন টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওই টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার ও পেসার শ্যানন গ্যাব্রিয়েল। বল হাতে আগুন ঝরিয়ে দ্বিতীয়জন পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। এবার আরো একটা পুরস্কার পেলেন তিনি।

ভারতের রবিন্দ্র জাদেজাকে টপকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন গ্যাব্রিয়েল। তার রেটিং পয়েন্ট ৭২৬। তবে আলোচনায় এসেছেন তার সঙ্গী হোল্ডার। সাউদ্যাম্পটন টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা পারফর্ম করে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন ক্যারিবীয় অধিনায়ক। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন গ্যাব্রিয়েল। ম্যাচে পার্শ্বনায়কের চরিত্রে ছিলেন হোল্ডার। ইংলিশদের প্রথম ইনিংসে ৪২ রানে ছয় উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে তিনি শিকার করেন আরো এক উইকেট। যার প্রভাব পড়ল র‌্যাঙ্কিংয়ে। কার্যত হোল্ডারের রেটিং পয়েন্ট ৮৬২। কোর্টনি ওয়ালসের পর গত ২০ বছরে এটাই কোনো ক্যারিবীয় বোলারের সেরা রেটিং।

বল হাতে পারফর্ম করার পর ম্যাচের চতুর্থ ইনিংসে ১৪ রানে অজেয় থাকেন হোল্ডার। তাতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন তিনি। ক্যারিয়ার সেরা ৪৮৫ রেটিং পয়েন্ট হোল্ডারের। টেবিলে তার প্রতিদ্বন্দ্বী ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস একটু দূরেই আছেন। ৪৩১ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন স্টোকস। সাউদ্যাম্পটন টেস্টে ইংল্যান্ড হারলেও দুর্দান্ত অলরাউন্ডিং পারফর্ম করেছেন স্টোকস। এই টেস্টে ছয় উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি।

তবে ব্যক্তিগত র‌্যাঙ্কিং তালিকায় একটু-আধটু পরিবর্তন হলেও টেস্টের দলীয় অবস্থান আছে আগের মতোই। অস্ট্রেলিয়া আছে শীর্ষে। তাদের পেছনে আছে নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD