শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোহলির পর এবার গেইলের রেকর্ডও ভাঙলেন বাবর আজম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

সময়টা দুর্দান্ত যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই কিংবদন্তি বিরাট কোহলি ও গেইলকে ছাড়িয়ে গেলেন তিনি।

পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপে বৃহস্পতিবার সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের অধিনায়ককে পেছনে ফেলেছেন বাবর। টি-টোয়েন্টিতে ৩১৫ ম্যাচে অংশ নিয়ে কোহলির সেঞ্চুরি ৫টি। তার চেয়ে ১২১ ম্যাচ কম খেলে একটি সেঞ্চুরি বেশি করলেন বাবর।

সেই রেকর্ডের তিন দিনের মাথায় টি-টোয়েন্টির ‘বস’ ক্রিস গেইলের রেকর্ডও ভাঙলেন বাবর।

সবচেয়ে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক।

টি-টোয়েন্টি সংস্করণে ১৯২ ইনিংস খেলে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন গেইল। আর তার থেকে ৫ ইনিংস কম খেলে এই মাইলফলক স্পর্শ করলেন বাবর।

সেই অর্থে ক্যারিবীয় জায়ান্টকে ছাড়িয়ে ৭ হাজারে দ্রুততম এখন বাবর আজম।

বাবরের এ রেকর্ডটিও সেই পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে হয়েছে। রোববার সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ৫৯ রানের অপরাজিত ইনিংসের পথে এই রেকর্ডে নাম লেখান তিনি।

বাবর ও গেইলের পরেই এ তালিকায় রয়েছে ভারতীয় তারকা বিরাট কোহলি ও অসি তারকা অ্যারন ফিঞ্চের নাম।

২১২ ইনিংসে ৭ হাজার করেন কোহলি, এ মাইলফলক ছুঁতে ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের লেগেছে যথাক্রমে ২২২ ও ২২৩ ইনিংস।

তথ্যসূত্র: ক্রিকইনফো

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD