শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোয়ারেন্টিন শেষে ডার্বিতে পাকিস্তান দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

 

করোনাভাইরাস পাল্টে দিয়েছে সব হিসাব-নিকাশ। এখন আর আগের মতো চিন্তার সুযোগ নেই। তবে স্বস্তির কথা ফের মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চ সদ্য শেষ হয়েছে। পাকিস্তান দলও এরইমধ্যে ক্রিকেট খেলতে পা রেখেছে ইংল্যান্ডে। বিশেষ ফ্লাইটে দেশটিতে পা দিয়েই অবশ্য কোয়ারেন্টিনে যেতে হয় বাবর আজমদের।

অবশেষে মঙ্গলবার শেষ হয়েছে পাকিস্তান দলের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। উস্টারে সেই পর্ব শেষ করে ডার্বিতে পা রেখেছে পাকিস্তান দল। এবার অনুশীলনে নেমে পড়বে সফরকারীরা।

ডার্বিতে সতর্ক হয়েই পা রেখেছে পাকিস্তান দলের ক্রিকেটাররা। সবাই ছিলেন মাস্ক পরিহিত। একইসঙ্গে সামাজিক দূরত্বও মেনে চলছেন সবাই। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তাদের জৈব সুরক্ষিত পরিবেশে রাখছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সফরের শুরুতেই বিশেষ চার্টার্ড বিমানে উড়িয়েই পাকিস্তানকে ইংল্যান্ডে এনেছে তারা।

যদিও মাঠের লড়াই আরও কিছুদিন পর। ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম টেস্ট শুরু ৫ আগস্ট। তার আগে ডার্বি ছেড়ে ১ আগস্ট পাকিস্তান দল যাবে ভেন্যু শহর ম্যানচেস্টারে।

আপাতত ডার্বিতে দলের ২৯ সদস্যকে নিয়েই আছে পাকিস্তান। অনুশীলনের অনুমতিটাও মিলছে তাদের। কারণ করোনার শঙ্কা কাটাতে যে কোয়ারেন্টিন সেটিও শেষ। সব ঠিক থাকলে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে খেলবে পাকিস্তানের ক্রিকেটাররা।

এই সময়ে গণমাধ্যমের মুখোমুখিও হবেন বাবর আজমরা। তবে করোনার কারণে পাল্টে যাবে চেনা সংবাদ সম্মেলন। তিন ক্রিকেটার ভিডিও লিঙ্কের মাধ্যমে মুখোমুখি হবেন গণমাধ্যমের।

আগস্টের ৫ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। এরপর ১৩ আগস্ট শুরু দ্বিতীয় টেস্ট। ২১ আগস্ট থেকে সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। এরপরই ২৮ ও ৩০ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD