সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

কোয়েলের ছেলের করোনা নেগেটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

 

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, প্রযোজক স্বামী নিসপাল সিং রানে, সুপারস্টার বাবা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিকের করোনা রেজাল্ট পজিটিভ। কোয়েল নিজেই টুইট করে এই খবর প্রকাশ করেন। যা চিন্তায় ফেলেছে গোটা টলিউডকে। আর এই খবর প্রকাশ হওয়ার পর সবার মুখে একটাই প্রশ্ন, কোয়েলের সদ্যজাত সন্তানের তাহলে কী অবস্থা?

এই প্রশ্নের জবাব দিয়েছেন কোয়েলের স্বামী নিসপাল সিং রানে। সবাইকে আশ্বস্ত করে সুরিন্দর ফিল্মসের কর্ণধার জানান, ‘আমি, কোয়েল এবং শ্বশুর-শাশুড়িরসহ মোট চারজনের করোনা রিপোর্ট পজিটিভ আসলেও আমাদের শিশু সন্তান সুস্থ আছে। ওর রিপোর্ট নেগেটিভ এসেছে। এই মুহূর্তে আমার মা-বাবা ওর দেখাশোনা করছে। আমাদের দুই পরিবারের সবারই করোনা টেস্ট করানো হয়েছিল।’

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কোয়েল ও তার স্বামী বর্তমানে তাদের বালিগঞ্জের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। কিংবদন্তি তারকা রঞ্জিত মল্লিক জানান, ‘এটা লুকোচুরির বিষয় নয়। মানুষের সচেতন হওয়া দরকার, তাই আমরাও বিষয়টা সকলকে জানিয়েছি। আমি এবং স্ত্রী গলফ ক্লাব রোডের বাড়িতে রয়েছি। কোয়েল আর নিসপাল রয়েছে বালিগঞ্জের বাড়িতে। তবে ওদের সন্তান সুস্থ রয়েছে। আশাকরি সবাই সুস্থ হয়ে যাবে।’

দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল মল্লিক। বিয়ের দীর্ঘ ছয় বছর পর গত ৫ মে পুত্র সন্তানের মা হন নায়িকা। এই সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছিলেন বহু সুপারহিট ছবির অভিনেত্রী কোয়েল।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD