শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :

ক্যানসারের পর এবার করোনায় আক্রান্ত কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

ক্যানসার আক্রান্ত অভিনেতা আবদুল কাদেরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) ভারতের চেন্নাই থেকে দেশে ফিরে পরীক্ষা করলে তার করোনা পজিটিভ আসে।

সোমবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম।

বর্তমানে আবদুল কাদের ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আবদুল কাদেরের পুত্রবধূ জানান, সোমবার সকালে আবদুল কাদেরের করোনা পরীক্ষা জন্য নমুনা নেওয়া হয়েছিল। পরে তার রিপোর্টে পজিটিভ এসেছে। কাদেরের সঙ্গে পুরো সময়টা থাকার কারণে করোনা পরীক্ষার জন্য তারাও নমুনা দিয়েছি বলে জানান।

গত ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে এই অভিনেতার ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থা ভালো না থাকায় সেখানকার চিকিৎসকেরা তাকে কেমোথেরাপি দিতে পারেননি। রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।

সবার কাছে দোয়া প্রার্থনা করে জাহিদা ইসলাম বলেন, ভেবেছিলাম, দেশে চিকিৎসা নেওয়ার পর বাবা কিছুটা স্টেবল হবেন। এমনকি আজকে তার শারীরিক অবস্থা গতকালের চেয়েও ভালো। কিন্তু এরমধ্যে করোনার এমন খবর পেলাম। তাই দুশ্চিন্তা বেড়ে গেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD